সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার

১৬ অক্টোবর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আতিকুল ইসলাম

আতিকুল ইসলাম © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে  গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

এরপর দিন ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য দিতে নতুন ন…
  • ২৭ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে কখন মাঠে নামবেন মেসি, জানালেন স্কালোনি
  • ২৭ জুন ২০২৬
আবারও সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৭ জুন ২০২৬
সন্তান না হওয়ার পেছনে সমান দায়ী পুরুষও, তবু চিকিৎসায় অবহেলা
  • ২৭ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়নের পথে সরকার, বেসরকারি চাকরিজীবীরাও কী সু…
  • ২৭ জুন ২০২৬
স্বামীর নির্যাতনে গৃহবধূ মৃত্যুর অভিযোগ, হাসপাতালে লাশ রেখে…
  • ২৭ জুন ২০২৬