খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার

১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল © সংগৃহীত

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‍্যাব। সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

রশীদুজ্জামান পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। খুলনা-৬ আসন থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য পদ হারান।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬