মুজিববাদের বিরুদ্ধে হবে প্রত্যাঘাত, খুনিদের ক্ষমা নাই: মাহফুজ আলম

১৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম © টিডিসি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, গণহত্যা নিয়ে যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, তাদের সঙ্গে কোনো রিকন্সিলিয়েশন (সমঝোতা) হবে না।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা বলেন ।

আগে বিচার, তারপর সমঝোতা উল্লেখ করে তিনি লিখেন, মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত। খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।  নির্মূলের রাজনীতি আমরা করতে চাই নাই। কিন্তু, আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দেবে, রাজনীতি করবে- সেসকল মুজিববাদীদের কোনভাবেই ক্ষমা করা হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির এই সমন্বয়ক তার স্ট্যাটাসে লিখেন, দু’হাজার বা ততোর্ধ্ব শহিদের আত্মার শপথ, কোন সুশীল বা গুন্ডা মুজিববাদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা মুর্দাবাদ মুর্দাবাদ।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। আদালতের প্রাঙ্গণে ২০ থেকে ২৫ জন আইনজীবী ও কয়েকজন যুবক স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ২০, আবেদন চলবে ১৫ জুলাই…
  • ২৭ জুন ২০২৬
মিয়ানমার সীমান্ত ঘিরে মাদকের ৬০ হটস্পট
  • ২৭ জুন ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৪৩ সেবা কেন্দ্রে নিয়োগ দেবে মিডওয়…
  • ২৭ জুন ২০২৬
লোকমুখে মৃত্যুর খবর শুনে থানায় যান বোন, যা বলছে পুলিশ
  • ২৭ জুন ২০২৬
বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
  • ২৭ জুন ২০২৬
সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • ২৭ জুন ২০২৬