সাবেক মন্ত্রী কামরুলের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার অভিযোগ এনে খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুতই এ অনুসন্ধান শুরু হবে।  কমিশনের মুখপাত্র মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের এক সূত্রে জানা যায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে বড় অংশের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। রাজধানীর ৪৮/১, আজগর লেনে ৪ তলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউটাউনে ১০ কাঠা জমি এবং দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে ঢাকা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের। তিনি এবং তার অন্য আত্মীয়রা নামে-বেনামে আয়বহির্ভূত প্রচুর সম্পদের মালিক হয়েছেন।

কামরুল ইসলামের পাশাপাশি লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র মেজবাহ উদ্দিন মেজুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মেজবাহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নামে-বেনামে প্রচুর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নেত্রকোনার মদন পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ আছে যা অনুসন্ধান করবে দুদক।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬