মন্দ কাজ পরিহার করে ভালো কাজের পাশে থাকুন: শিমুল বিশ্বাস

১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করছে শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করছে শামসুর রহমান শিমুল বিশ্বাস। © সংগৃহীত

মন্দ কাজ পরিহার করুন, ভালো কাজ করুন, ভালো কাজের পাশে থাকুন। মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে সুখে দুখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি মসজিদ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দাতা সংস্থার অর্থায়নে ও আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন শিমুল বিশ্বাস। 

এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেটা মেনে চলেন। মানুষের সাথে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষনমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে। সেইসাথে কর্মসূচিতে কোন মোটরসাইকেল বহর না করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। 

উল্লেখ্য, এবি ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার মালিগাছা শংকরপুর হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদ, নারায়নপুর হযরত ওসমান (রা.) জামে মসজিদ, বাঙ্গাবাড়ীয়া হেমায়েতপুর হযরত ইসমাঈল (আ.) জামে মসজিদ, পশ্চিম সাধুপাড়া জামে মসজিদ নির্মাণকাজ উদ্বোধন করেন শিমুল বিশ্বাস।

এছাড়া তিনি আতাইকুলার কাকিলাখালী নতুন জামে মসজিদ ও গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর নতুন মাদ্রাসা নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, বিএনপির জৈষ্ঠ নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

ট্যাগ: বিএনপি
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬