মিরসরাইয়ে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © ফাইল ফটো

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই অটোরিকশাচালকসহ আরও তিনজন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরজাহান বেগম (৪৫), কাজল রেখা (২২) ও ৬ মাস বয়সী শিশু আনাস। তাদের মধ্যে নুরজাহান বেগম ও কাজল রেখা সম্পর্কে মা-মেয়ে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, উল্টোপথে ঢাকামুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত চবির ১২ শিক্ষার্থী

ইমাম হোসেন পাটোয়ারী আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close