স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

১৫ অক্টোবর ২০২৪, ০৩:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি © টিডিসি

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে রুশ রাষ্ট্রদূত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন। বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা আশা করেন। রুশ রাষ্ট্রদূত আহত ব্যক্তির চিকিৎসার কাগজপত্র চেয়েছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে জানান, এ বিষয়ে তিনি রাশিয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ  ও অতুল সরকার উপস্থিত ছিলেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬