এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও পরামর্শ ছাত্রশিবিরের

১৫ অক্টোবর ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম © সংগৃহীত

এইচএসসি ও আলিম পরীক্ষায় যারা ভালো ফল অর্জন করতে সক্ষম হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তবে যারা কাঙ্ক্ষিত ফল পাননি, তাদের হতাশ না হয়ে জীবনের পরবর্তী ধাপে সফলতার জন্য এখনই কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, “মনে রাখতে হবে, দুনিয়ার কোনো অর্জনেই অতি আবেগ প্রকাশ করা যাবে না। বরং স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদায় লুটিয়ে পড়তে হবে এবং বড় বিজয়ের দিকে দৃষ্টি স্থির রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বাসীরা দুনিয়াতে কোনো কিছু হারালে বা অর্জন করতে না পারলে হতাশ হয় না। বরং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, নব প্রচেষ্টায় আরও ভালো কিছু অর্জনের প্রচেষ্টা চালিয়ে যায় এবং মহান আল্লাহর ওপর ভরসা করে।”

বাংলাদেশের প্রেক্ষাপটে জিপিএ-৫ প্রাপ্তি ভর্তি পরীক্ষায় কিছুটা এগিয়ে রাখলেও বাস্তবে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে জিপিএ-৫ না পেয়েও পরবর্তীতে উচ্চমানে পৌঁছাতে সক্ষম হয়েছেন অনেকেই। তাই পরবর্তী ধাপে সফলতার জন্য স্বপ্ন, সাহস, বিশ্বাস, অধ্যবসায় ও পরিশ্রমকেই মুখ্য হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

সবশেষে সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জ্ঞাপন করেছেন ছাত্রশিবির সেক্রেটারি।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬