খুললো আমার দেশ পত্রিকার ছাপাখানা

১৫ অক্টোবর ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললো

আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললো © সংগৃহীত

আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললো। আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়। এ বছরের মধ্যেই আমার দেশ পত্রিকা চালু হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা খোলা শেষে তিনি এসব কথা বলেন। ওই অফিস খুলে দেওয়ার পর বন্ধের দিনের পত্রিকা দেখে আবেগাপ্লুত হন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেছেন, আজ থেকে ১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। কারণ বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু আমি এটা সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় গ্রহণ করেছি। এটা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব। আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।

ট্যাগ: জাতীয়
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬