নির্বাচন কমিশনের ৬ কর্মকর্তাকে বদলি

১৫ অক্টোবর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসি ভবন

ইসি ভবন © সংগৃহীত

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) সহকারী পরিচালক ও চলতি দায়িত্বে উপপরিচালকের দায়িত্ব পালন করা এক কর্মকর্তাসহ ছয়জনকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

একটি প্রজ্ঞাপনে এনআইডির সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

আরেক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সোহেল সামাদকে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সহিদ আব্দুস ছালামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

ট্যাগ: বদলি
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
close