দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রোহিঙ্গা যুবক জামাল হোসেন

রোহিঙ্গা যুবক জামাল হোসেন © সংগৃহীত

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে জামাল হোসেন (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাতে স্থানীয় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা ওই রোহিঙ্গা যুবককে আটক করে।

আটক রোহিঙ্গা যুবক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ এ বসবাস করেন।

আরও পড়ুন: ভারতে পাচারকালে তিন রোহিঙ্গা তরুণী আটক

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা যুবক জামাল হোসেন পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে তিনি বাংলাদেশে ফেরত আসেন। পরে স্থানীয়রা বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।

আটক যুবক জামাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেন যে তিনি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় দেশটিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬