আমার দেশ পত্রিকা চলতি বছরই চালু করা হবে: মাহমুদুর রহমান

১৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান © সংগৃহীত

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘আজ থেকে ১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রতিটি মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না, এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা খোলা শেষে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। কারণ বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু আমি এটা সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় গ্রহণ করেছি। এটা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব।’

আরও পড়ুন: দেশে ফিরলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

তিনি বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।

এর আগে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে তার কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়।

নিবন্ধন থেকে মেডিকেল-বুয়েট: সাফল্যে উজ্জ্বল কুড়িগ্রাম সরকার…
  • ০১ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে র‌্যাংগস মটরস, বয়স ২৩ বছর হলেই করুন …
  • ০১ মার্চ ২০২৬
সংরক্ষিত নারী আসনকে ঘিরে নতুন সমীকরণে বরগুনা বিএনপি
  • ০১ মার্চ ২০২৬
চট্টগ্রামে মেলা আয়োজনের অনুমতি না পেয়ে বিপাকে ৩০০ নারী উদ্য…
  • ০১ মার্চ ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়ে কী নির্দেশনা দিলেন শিক…
  • ০১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, আহত ৪
  • ০১ মার্চ ২০২৬