স্ত্রী-মেয়েসহ মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব স্থগিত

১৫ অক্টোবর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্ত্রী-মেয়েসহ মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব স্থগিত

স্ত্রী-মেয়েসহ মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব স্থগিত © সংগৃহীত

একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক এবং তাদের মেয়ে শাবাবা ইশায়াত হকের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

সোমবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত এক চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাদের ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে। 

চিঠিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয় মোজাম্মেল হক বাবুকে। পরে দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬