সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফারুক খান

ফারুক খান © সংগৃহীত

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক ফারুক খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‍্যাব তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি গোপালগঞ্জ-১ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬