মিথ্যা-হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারী অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেইলিংসহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এ সব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা-হয়রানি নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এ ছাড়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ বা তথ্য জানানোর জন্য এবং সব আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence