১ বছর নয়, ৮৮ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন

মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন © সংগৃহীত

দীর্ঘ ২ মাস ১৭ দিন বন্ধ থাকার পর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনটি পুনরায় চালু হচ্ছে মঙ্গলবার (১৫ অক্টোবর)। আজ সোমবার ঢাকার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে এক সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ ঘোষণা দেন।

মোহাম্মদ আবদুর রউফ জানান, দীর্ঘ ২ মাস ১৭ দিন বন্ধ থাকার পর স্টেশনটি মঙ্গলবার সকাল থেকে পুনরায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। তবে এই স্টেশন মেরামতে কত ব্যয় হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি এখনো দিতে পারেননি।  

তিনি বলেন, ‘খরচের সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে, তাই এখনই খরচ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।’

এর আগে, গত বৃহস্পতিবার আবদুর রউফ জানিয়েছিলেন, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে ২০ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। তবে মিরপুর-১০ স্টেশনে অধিক ক্ষয়ক্ষতি হওয়ায় এর মেরামত খরচ আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।  

উল্লেখ্য, গত ১৯ জুলাই শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ দুই স্টেশনই বন্ধ রাখতে বাধ্য হয়। তৎকালীন সরকার এ স্টেশন ঠিক করতে এক বছরেরও বেশি সময় লাগবে বলে জানালেও ৮৮ দিনে মাথায় চালু হচ্ছে স্টেশনটি। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬