‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সাবেক এমপির ওপর পচা ডিম নিক্ষেপ

১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কারাগারে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা

কারাগারে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা © সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান  দিয়ে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দাবি করেন তার সমর্থকেরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মাজহারুল ইসলাম সুজনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। 

আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান বলেন, সাবেক এমপি সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করেছেন। 

ট্যাগ: আদালত
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬