‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা

১৪ অক্টোবর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্লোগনের সময় আওয়ামী নেতা-কর্মীরা

স্লোগনের সময় আওয়ামী নেতা-কর্মীরা © সংগৃহীত

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা। ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সোমবার (১৪ অক্টোবর) জেলার কোর্ট চত্বর এলাকায় বেলা ১টায় এ স্লোগান দেয়। 

জানা গেছে, সাবেক এমপির রিমান্ড শুনানি থাকায় সেখানে ভিড় করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এরপর তাকে কোর্টে তোলা হলে বাহির থেকে তার মুক্তির দাবি করে বিচ্ছিন্ন কিছু তৎকালীন সরকারের সুবিধাভোগী নেতাকর্মী।

ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুজ্জামান সরকার (নুরু) দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার অধিকার সমান। আর বর্তমানে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে, তাতে আমি ব্যক্তিগত ভাবে মনেকরি তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।’

হত্যা মামলার আসামীর প্রকাশ্যে মুক্তির দাবি বিষয়ে তিনি বলেন, ‘এটা আইনি বিষয়, আমাদের দলের পক্ষ থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হবেনা।’

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘বালিয়াডাঙ্গীর সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের আজকে জামিন শুনানি ছিল, বাইরে কিছু লোক স্লোগান দিলে পুলিশ কোর্ট থেকে বেরিয়ে আসলে তারা চলে যায়।’

এর আগে,  ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে  ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। 

ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তি…
  • ০৩ মার্চ ২০২৬
দুদকের মামলায় গ্রেপ্তার কাজী জাফরউল্লাহ
  • ০৩ মার্চ ২০২৬
রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে ক্যাব রাজশাহীর সচেতনতামূলক সভা
  • ০৩ মার্চ ২০২৬
বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী ও টিউশন ফি-মুক্ত দেশসমূহ
  • ০৩ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি হতে পারে ঈদের আগেই
  • ০৩ মার্চ ২০২৬
‘সিটি করপোরেশনে টাকা নেই’, থোক বরাদ্দ দাবি
  • ০৩ মার্চ ২০২৬