ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত

১৪ অক্টোবর ২০২৪, ০১:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন © সংগৃহীত

ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয় চীন। দুই দেশের এই সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশর সব সংকটে পাশে ছিল চীন। কোভিড মহামারি কিংবা জুলাই আন্দোলনেও বাংলাদেশ ছেড়ে যাননি চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা।

দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

আরও পড়ুন: শিক্ষা সংস্কারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন, আশা রাষ্ট্রদূতের

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার।

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ভূমিকা প্রত্যাশা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ জন্য এ কাজে চীনের আরও আন্তরিকতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

ট্যাগ: চীন
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬