কৃষকদল নেতার গাড়িবহরে বোমা-হামলা ও গুলিবর্ষণ

১৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছবি

ছবি © সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সালের গাড়িবহরের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ১০টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২টার দিকে উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন আহত হয়। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: বিসর্জনের সময় নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ 

এসএম ফয়সাল বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

হামলার ঘটনায় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেল উদ্ধার করি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: বিএনপি
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬