নোয়াখালীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ৬৫ কেজি ইলিশ জব্দ

১৪ অক্টোবর ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইলিশ মাছ

ইলিশ মাছ © সংগৃহীত

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) সদরের মাইজদী পৌর বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল এবং বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার অভিযান পরিচালনা করেন।

এ সময় মাইজদী পৌর বাজার থেকে ২০ কেজি ও বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজার থেকে ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ ২০ কেজি ইলিশ বাহতুন নুর আশ্রাফিয়া মাদরাসা ও তালিমুল কোরআন মাদরাসার এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিন বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ ৪৫ কেজি ইলিশ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নোয়াখালীতে ভয়াবহ বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি প্রায় ৪০ কোটি

বাহতুন নুর আশ্রাফিয়া মাদরাসার শিক্ষক সায়েম মো. ওমর বলেন, ‘ইলিশের দাম এত বেশি যে মাদরাসায় ইলিশ খাওয়াটা স্বপ্নের মতো। মৎস্য কর্মকর্তা আমাদের মাদরাসার এতিমখানায় ইলিশ মাছ দান করেছেন। খবরটি শুনে ছাত্ররা খুবই খুশি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন বাড়াতে ১৩ অক্টোবর থেকে ২২ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close