ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘হাউ টু বুস্ট ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইন বাংলাদেশ’ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয় হয় এই কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের প্রফেসর এম কবির হাসান, পিএইচডি। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন আইবিটিআরএ এর প্রিন্সিপাল কে এম মুনিরুল আলম আল-মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিটিআর-এর হেড অব ট্রেইনিং আহমেদ জুবায়েরুল হক।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সব নির্বাহী, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬