দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে মোতায়েন হবে দুই লাখ আনসার

০৫ অক্টোবর ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বাংলাদেশ আনসার

বাংলাদেশ আনসার © সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে দুই লাখ আনসার সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ বাহিনীর খিলগাঁও সদরদপ্তরে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, পূজা উপলক্ষে আগামী ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশের ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। সাজ্জাদ মাহমুদ বলেন, অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন ও সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আনসারদের ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবেন। আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এরই মধ্যে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি এবং সর্বস্তরের নাগরিক কমিটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬