সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিল শুরু, থাকছেন আজহারি

০৫ অক্টোবর ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
সিরাত মাহফিল

সিরাত মাহফিল © সংগৃহীত

প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)। আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সিরাত মাহফিল শুরু হয়। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন ওলামা মাশায়েখ।

জানা গেছে, আয়োজিত মাহফিলে আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন আলোচিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এ ছাড়া হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন। মাহফিলে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের আন্দারকিল্লাহ শাহে জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবির আল মাদানী।

সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে সিরাত মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে, যেখানে ৬০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মাহফিলে আগত মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. মুফতি আবু ইউসুফ খান, ড. খলিলুর রহমান মাদানী, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close