হারুন ও বিপ্লব কোথায় জানে না ডিবি

০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
সাবেক প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব

সাবেক প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব © সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব কোথায়, তা জানেন না কেউ। তাদের নিয়ে কোন তথ্য নেই বর্তমান গোয়েন্দা পুলিশের কাছেও। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেসে’ সাংবাদিকদের এসব বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম মল্লিক জানান, যেসব পুলিশ কর্মকর্তারা অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তবে সাবেক ডিবি প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব কোথায়, তা জানেন না তিনি। ঢালাও মামলা ও ভুয়া মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এজাহারভুক্ত যারা আসামি আমরা তদন্ত করে শুধু তাদেরই গ্রেপ্তার করছি।

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ অনেক পুলিশ কর্মকর্তারা আসামি হয়েছেন। তারা এখনো পলাতক, এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কি-না এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনব। যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে।

এমপি আনার হত্যা মামলাসহ আলোচিত হত্যা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত সব মামলা তদন্ত শেষ করা হবে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

মিডিয়া সেন্টারে ব্রিফিং না করে কিছু মিডিয়া নিয়ে ডিবির ভেতরে ব্রিফিং করতেন সাবেক ডিবিপ্রধান হারুন। আপনার সময়ে এমন কর্মকাণ্ড হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ডিবির আগের কর্মকাণ্ড পরিত্যাগ করে পেশাদার কার্যক্রম পরিচালিত হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ডিবি অফিসে কোনো ধরনের অন্যায় অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না। ডিবি কার্যালয়ে চৌকস দক্ষ এ পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে ও উজ্জ্বল করতে যা যা করা দরকার তা করা হচ্ছে। যেসব কাজ যেভাবে ও আইনানুগ প্রক্রিয়া দরকার সেটাই করা হচ্ছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬