সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

০১ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
মাহবুব আরা বেগম গিনি

মাহবুব আরা বেগম গিনি © ফাইল ছবি

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মধ্যরাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

উলেখ্য, মাহবুব আরা বেগম গিনি নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬