অনেক সচিব এখনও নাশকতার চেষ্টা করছেন: রিজভী

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছেন। তাদের (আওয়ামী লীগের) সাঙ্গোপাঙ্গ সুবিধাবাদীরা এখনও বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে।’ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসী বিএনপির অনুসারীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি মনে করেন, ‘অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন, তারা এখনও আছেন। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, আপনারা সংসদ বিলুপ্ত করেছেন, উপজেলা-পৌরসভা বিলুপ্ত করেছেন, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানরা এখনও বহাল আছে কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ। তাদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছেন। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কী করে? এরা তো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু প্রমুখ।

ট্যাগ: বিএনপি
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬