আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোয় অভিযুক্ত পরিদর্শক গ্রেপ্তার

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
আরাফাত হোসেন (ডানে)

আরাফাত হোসেন (ডানে) © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ-বিদেশে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন পরিদর্শক আরাফাত হোসেন। এরপর তিনি আত্মগোপনে চলে যান। ওই ঘটনায় করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: গণহত্যার চিত্র মুছতে আশুলিয়ার মরদেহগুলো পুলিশের গাড়িতেই পোড়ানো হয়

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, এমন একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে, এটি আশুলিয়া থানার সামনের চিত্র।

আরও পড়ুন: ভ্যানে কতজনের লাশ স্তূপ করেছিল পুলিশ, যাদের পরিচয় পাওয়া গেল

ভিডিওতে লাশের স্তূপ করা এক পুলিশ সদস্যকে দেখা যায়। পরে জানা যায়, তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আত্মগোপনে চলে যান তিনি। মোবাইল ফোনও বন্ধ রাখেন।

আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন।

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9