হঠাৎ রেকর্ড সংখ্যক পুলিশ সদস্যদের ভারত যেতে আবেদন

১৯ আগস্ট ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনেই (১২, ১৪ ও ১৫ আগস্ট) ৫৫ পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। রোববার এ ধরনের আরও প্রায় ১০০ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। 

ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবলও রয়েছেন। তাঁদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। এ জন্য তাঁদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে।

এর আগে এত পুলিশ সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ চিকিৎসার জন্য এত পুলিশ সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।

জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে যাঁদের প্রজ্ঞাপন হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরও বিষয়টি আমরা “রি-চেক” করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।’

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬