রেজিস্ট্যান্স উইকে চার দাবিতে আজ যেসব কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৪ আগস্ট ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © ফাইল ছবি

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে আজ বুধবার (১৪ আগস্ট) শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বালন ও দোয়া কর্মসূচিার আয়োজন করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি। ঢাকার সকল ছাত্র ও জনতাকে এতে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে। 

এছাড়া সারাদেশে যেসব স্থানে শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বালন ও দোয়া কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে। ঢাকায় জমায়েতের স্থান শাহবাগে বিকেল সাড়ে ৪টা।

চার দফা দাবির মধ্যে রয়েছে-
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

আরো পড়ুন: ১৫ আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত ঢাবির ছাত্র সংগঠনগুলোর

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। এবং

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬
ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
  • ২৫ জুন ২০২৬