৪ দিন পর খুলেছে ভারতীয় ভিসা সেন্টার

১১ আগস্ট ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
৪ দিন পর খুলেছে ভারতীয় ভিসা সেন্টার

৪ দিন পর খুলেছে ভারতীয় ভিসা সেন্টার © সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার (৭ আগস্ট) থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)।

আজ রোববার (১১ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬