ছাত্র রাজনীতি নিষিদ্ধ করল ছয় বিশ্ববিদ্যালয়

১১ আগস্ট ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
ছাত্র রাজনীতি

ছাত্র রাজনীতি © সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের ছয় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া ছয় ক্যাম্পাস হলো– ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

শনিবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত হয়। জানা গেছে ভবিষ্যতে রাজনীতির সঙ্গে কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে। 

ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চৰ্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে অন্য পাঁচ ক্যাম্পাসেও অফিস আদেশ দেওয়া হয়েছে। 

এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে—বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence