পদ হারালেন বিএনপি ছাত্রদল যুবদলের ৪৪ নেতা-কর্মী

১১ আগস্ট ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ৪৪ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে

বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ৪৪ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে © ফাইল ছবি

সহিংসতায় জড়িয়ে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ দিনে ১৭ জেলায় তাদেরকে বহিষ্কার করছে দলটি। এর মধ্যে যুবদলের ২৭, ছাত্রদলের ১০, বিএনপির ছয় ও স্বেচ্ছাসেবক দলের একজন রয়েছেন। এ ছাড়া তিন জেলায় ৪২ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির জানিয়েছেন, সরকার পতনের পর ছাত্রদলের কিছু নেতা-কর্মী বিচ্ছিন্ন ঘটনায় জড়িয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকমান্ড নির্দেশ দিয়েছে। ছাত্রদল ক্যাম্পাসগুলোতে প্রবেশের সিদ্ধান্ত নিলেও পাঁচ-সাতজন নেতা-কর্মী অমান্য করেছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ৯ বছর পর আজ দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

এদিকে যুবদলের দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের তথ্য অনুযায়ী, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের কয়েকজন নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে। তারা যেন সংগঠনের নির্দেশনা সম্পর্কে সতর্ক থাকেন, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬