গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা, অস্ত্র ছিনতাই

১০ আগস্ট ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
গোপালগঞ্জে সেনাবাহিনী ওপর হামলা, গাড়ি ভাংচুর

গোপালগঞ্জে সেনাবাহিনী ওপর হামলা, গাড়ি ভাংচুর © সংগৃহীত

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ৩ সেনা সদস্য আহত হয়েছে। এছাড়া ৩টি অস্ত্র ছিনতাই এবং ২টি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। 

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, ৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।

সেপ্টেম্বর-নভেম্বর দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামীলীগ…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় প্রশাসনের উদ্যোগে  বন্ধ হলো বাল্যবিবাহ
  • ২৮ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই লংকাবাংলা ফাইন্যান্সে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬