সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি

১০ আগস্ট ২০২৪, ০৬:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি

সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি © সংগৃহীত

লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেছেন, দেশের কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থান্বেষী  একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তের মানুষের ঢল নেমেছিল। অবশ্য গুজবের বিষয়টি তারা বুঝতে পেরেছেন।

শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে হাতীবান্ধা থানা হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংখ্যালঘুদের উদ্দেশে মেজর এএফএম জুলকার নাঈন বলেন, আপনাদের ওপর কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই, সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আশ্বস্ত করছি। তাই আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তায় রাখতে পারব।

তিনি আরও বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের যারা রয়েছে আমরা সকলেই বাংলাদেশি। তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে গুরুত্বপূর্ণ। বিজিবির বিওপিসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপরে কোনো ধরনের আঘাত আসে নাই। তিনি পুলিশসহ সব ধরনের প্রশাসনকেও সহযোগিতা করার কথা বলেন। 

এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬