শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে—রয়টার্সকে নাহিদ

১০ আগস্ট ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ছবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য। শুক্রবার (১০ আগস্ট) রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ এমন মন্তব্য করেন।

তিনি বলেন—শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি উৎসুক। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে বিষয়ে কাজ করবো।

আরও পড়ুন: আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. ইউনূস

নাহিদ বলেন, আমরা তাকে গ্রেপ্তার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান। আরেক ছাত্রনেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের সম্মুখীন হোক।

প্রসঙ্গত, জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয় বাংলাদেশে। কিন্তু শেখ হাসিনার সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে।

গত ১৭ জুলাই রংপুরে আবু সাঈদসহ ছয়জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। এরপর এটি সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬