পুকুর সাঁতরে বোরকা পরে পালালেন আখাউড়ার মেয়র

০৮ আগস্ট ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
পুকুর সাঁতরে বোরকা পরে পালালেন আখাউড়ার মেয়র

পুকুর সাঁতরে বোরকা পরে পালালেন আখাউড়ার মেয়র © সংগৃহীত

দেশত্যাগী শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর এবং কার্যালয়ে হামলা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ঘটছে এমন ঘটনা। আখাউড়া পৌরসভার এক সময়ের দাপটশালী মেয়র তাকজিল খলিফা কাজলের পালানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে মানুষের মুখে মুখে।

শেখ হাসিনার দেশত্যাগের দিন গত সোমবার (৫ আগস্ট) দুপুরে মেয়র কাজলের বাড়িতে হামলা হয়। পরে পাশের পুকুরে লাফিয়ে সাঁতরে পালান তিনি। কাজলের পুকুরে সাঁতরে তার পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি তার সাঙ্গুপাঙ্গুদের সহায়তায় সীমান্তের ওপারে ত্রিপুরায় পালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেও তার পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তাকজিল খলিফা কাজল আখাউড়া পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬