রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা: জয়

০৫ আগস্ট ২০২৪, ০৭:৪১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

© ফাইল ফটো

রাজনীতিতে আর ফিরবেন না সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তাঁর বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন। 

জয় বিবিসিকে বলেছেন, আমার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি আরও বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তার (শেখ হাসিনার) বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারের সঙ্গে কথা বলার সময় সজীব ওয়াজেদ জয় জানান, তার মা গতকাল রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন। উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জয় তাঁর সরকারি উপদেষ্টা ছিলেন।

জয় আরও বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।

বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে, এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, আপনারা গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছেন। সুতরাং, জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?

উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক শ মানুষ মারা গেছেন। যাঁদের অধিকাংশই বিক্ষোভকারী।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬