ছাগলকাণ্ড 

এনবিআর সদস্য মতিউর স্বেচ্ছায় অবসরে

৩১ জুলাই ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সাবেক সদস্য মো. মতিউর রহমান

সাবেক সদস্য মো. মতিউর রহমান © ফাইল ছবি

ছাগলকান্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান অবশেষে ২৯ আগস্ট অবসরে যাচ্ছেন। জানা গেছে, মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে অবসরে পাঠিয়েছে সরকার। 

বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে জারি করা রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মো. মতিউর রহমানের (কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪(১) ও ধারা ৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর-উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন) ব্যতীত অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো।

ট্যাগ: ভাইরাল
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬