কাল থেকে ব্যাংক লেনদেনের নতুন সময় জানাল বাংলাদেশ ব্যাংক

২৭ জুলাই ২০২৪, ১০:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

কারফিউ শিথিলের পর বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) এই তিন দিন ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে অর্থাৎ দাফতরিক কার্যক্রম চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে, খোলা থাকবে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। তবে লেনদেন সময় ৩টা পর্যন্ত। গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে লেনদেন শুরু হয়, যা বেলা ৩টা পর্যন্ত চলে। এর আগে সাধারণ ছুটি ঘোষণার কারণে টানা তিন দিন ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ ছিল।’

এদিকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস চলবে। অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন: রবিবার থেকে মঙ্গলবার সরকারি অফিস ৯টা-৩টা

 জানা গেছে, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশে আসেনি প্রবাসী আয়ও। ব্যাংকিং–সুবিধা না থাকা ও শুল্কায়ন না করতে পারায় আমদানি-রফতানি কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে যায়। টাকার সংকটে অনেক এটিএম বুথ অকার্যকর হয়ে পড়ে।

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬