শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট

০৭ জুলাই ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে এইচএসসি পাস ছাড়া কেউ সভাপতি হতে পারবেন না, এ বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। রোববার (৭ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। টাঙ্গাইলের আতিকুর রহমান নামে এক ব্যক্তি রিটটি করেছেন। এ সংক্রান্ত ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় ।

বিধিমালা অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের কমিটির সভাপতি হতে এইচএসসি পাস হতে হবে। একই ব্যক্তি পরপর দু’বারের বেশি এ পদে থাকতে পারবেন না বলে গত ৯ মে গেজেট জারি করে সরকার।

আরো পড়ুন: কলেজ কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে গেজেট জারি

এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। কমিটির সভাপতি হতে হলে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা না হলে কেউ নির্বাচিত হতে পারবেন না। কোনো ব্যক্তি পরপর দু’বারের বেশি সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধিও হতে পারবেন না। তবে বিরতি দিয়ে নির্বাচন করার সুযোগ পাবেন তারা।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬