ছাগলকাণ্ড নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না: এনবিআর চেয়ারম্যান

২০ জুন ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম © সংগৃহীত

কোরবানির পশুর হটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ১৫ লাখ টাকার খাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খাসি ও তার ক্রেতাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। কোরবানি শেষ হলেও থামছে না এ ছাগলকাণ্ড; সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড়। 

তবে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘এটা কোনো প্রশ্ন নয়। এটা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না।’

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কারো প্রশ্নের উত্তর দেব না। এটা কোন প্রশ্ন না।’

এর আগে, সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় ছাগল কেনেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের বড় ছেলে মুশফিকুর রহমান ইফাত। ছাগলের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, রাজধানীর ধানমণ্ডি ৮ নম্বরে নিজস্ব বাড়ি রয়েছে মুশফিকুর রহমান ইফাতের পরিবারের। এছাড়া তার পরিবার রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকায় সরকারি বাসায় থাকে। ইফাত নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন।

 
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, অভিনব কায়দায় প্রতি…
  • ১১ অক্টোবর ২০২৬