প্রেমের টানে জয়পুরহাটে ইন্দোনেশীয় তরুণী

১৮ জুন ২০২৪, ১০:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
ইন্দোনেশীয় তরুণী ও বাংলাদেশি তরুণ

ইন্দোনেশীয় তরুণী ও বাংলাদেশি তরুণ © সংগৃহীত

প্রেমের টানে এবার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের জয়পুরহাটে এসেছেন তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) নামের এক নারী।ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 ওয়েব সাইডের মাধ্যমে ইন্দোনেশিয় ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি যুবক শাকিউল ইসলামের (২৯)।

তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত। আর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম (২৯)।

জানা গেছে, মধ্যবিত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে  ঢাকায় যান। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরামের একটি ওয়েব সাইডের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম  ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।

ট্যাগ: প্রেম
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬