কোরবানির মাংস গলায় আটকে প্রাণ গেলো যুবকের

১৭ জুন ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
যুবকের মৃত্যু

যুবকের মৃত্যু © সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় মাংস আটকে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমরান হোসেন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে ।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, বিকেলে নিজ বাড়িতে কোরবানির গরুর মাংস খাওয়ার সময় ইমরানের গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সৌরভ শিকদার জানান, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তার পরিবারের সদস্যরা জানায়, গরুর মাংস খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। তবে মরদেহ ময়নাতদন্ত করা হলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, গলায় মাংস আটকে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬