রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ১৪০ জন

১৭ জুন ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
কোরবানি দিতে গিয়ে আহত

কোরবানি দিতে গিয়ে আহত © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরির আঘাতে ১৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত একজনকে ভর্তি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকে ৪টা পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা। বেশিরভাগ রোগই কাটাছেঁড়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান। তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেওয়া হয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন।

 
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬