গরু কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মামার মৃত্যু, ভাগ্নে হাসপাতালে

১৬ জুন ২০২৪, ০৮:৫৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার © সংগৃহীত

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় লোহার পাটাতনের সঙ্গে আঘাত লেগে পিকআপের এক আরোহী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ রবিবার (১৬ জুন) বেলা ১২টার দিকে ফ্লাইওভারের বেবি সুপার মার্কেটের সামনের অংশে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহনুরের (৩২) বাসা নগরীর শুলক বহরের মির্জাপুল এলাকায়। আহত বাবলু (১৮) সম্পর্কে তার ভাগ্নে।

খুলশী থানার এসআই হেলাল উদ্দিন বলেন, শাহনুর ও বাবলু ভাড়া করা পিকআপ নিয়ে হাটহাজারীর সরকার হাট বাজারে যাচ্ছিলেন কোরবানির গরু আনার জন্য। দুজনই পিকআপের পেছনের খোলা অংশে দাঁড়িয়ে ছিলেন।

ফ্লাইওভার থেকে নামার পথে বড় গাড়ি না যাওয়ার জন্য দেওয়া লোহার প্রতিবন্ধকের সঙ্গে তারা ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহনুরের মৃত্যু হয়।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬