ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

১৬ জুন ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

বাংলাদেশে সোমবার আনুষ্ঠানিকভাবে পালিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং অভিজাত সমাজের সদস্যদের জন্য ঈদুল আজহা উপলক্ষ্যে এক সংবর্ধনার আয়োজন করেছেন। বঙ্গভবনের এ অনুষ্ঠানে প্রায় ১২০০ বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামীকাল দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন। ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।’

রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাবেন।

তিনি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বঙ্গভবনের এই অনুষ্ঠানে প্রায় ১২০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন- প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা।

সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

 
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬