রান্নাঘড়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা গেলেন একই পরিবারের ৪ জন

১৬ জুন ২০২৪, ০১:১২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © ফাইল ফটো

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ রকসি আক্তারও (২০) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ দগ্ধ চারজনই মারা গেলেন। রোববার (১৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ভাটারা থেকে নারী শিশুসহ দগ্ধ চারজন আমাদের এখানে এসেছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রকসি আক্তার নামে এক নারী মারা গেছেন। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শিশু আয়ান, ফুতু ও আব্দুল মান্নান নামে আরো তিনজন মারা যায়। এই ঘটনায় দগ্ধ চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে গত ১০ জুন রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬