মানসম্পন্ন শিক্ষাই আলোর পথ দেখাতে পারে: মতিয়া চৌধুরী

১৬ জুন ২০২৪, ০১:০২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
বেগম মতিয়া চৌধুরী

বেগম মতিয়া চৌধুরী © ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির সমৃদ্ধি অর্জন করতে হলে প্রথমে প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা। আর মানসম্পন্ন শিক্ষাই অন্ধকার দূরীভূত করে আমাদেরকে আলোর পথ দেখাতে পারে।

শনিবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রণোদনা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন ও জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী উপজেলার গণপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বর্দী ও নকলা পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান এবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থী এবং সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমমান দাখিল মাদ্রাসার মেধাক্রমানুসারে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমহারে আর্থিক প্রণোদনা বিতরণ করেন।

এরপর মতিয়া চৌধুরী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।

বিমানবাহিনীতে দুই ক্যাটাগরির পদে চাকরি, আবেদন ৫ থেকে ১১ এপ্…
  • ২৯ মার্চ ২০২৬
ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence