ঈদুল আজহার চেতনায় দেশের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

১৬ জুন ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার (১৭ জুন) দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। খবর: বাসস।

ঈদের প্রাক্কালে আজ রোববার প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল-আজহা। আপনাদের সবাইকে ঈদুল-আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

আরো পড়ুন: জেনে নিন রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

শেখ হাসিনা আরো বলেন, ‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা সবাই দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

ফুটপাতের দোকানের চাপে অনিরাপদ সড়কে প্রাণটাই হারালেন বাবা ও …
  • ০৭ মার্চ ২০২৬
জার্মানির ১০ জনের ৬ জনই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা…
  • ০৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রা…
  • ০৭ মার্চ ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ১৬ মার্চ
  • ০৭ মার্চ ২০২৬
রাজধানীতে বাবার সঙ্গে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত…
  • ০৭ মার্চ ২০২৬
দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েও সুযোগ হয়নি, আসিফ…
  • ০৭ মার্চ ২০২৬